লিফ কেয়ার হলো গাছের পাতায় ব্যবহার উপযোগী প্রয়োজনীয় খাদ্য উপাদান। এটি Water Soluble Foliar Mix Fertilizer Blend যা পানিতে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে হয়। ফলে গাছ পাতার মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে।
রুট কেয়ার হলো গাছের গোঁড়ায় ব্যবহার উপযোগী খাদ্য উপাদান। এটি Base Application Fertilizer Blend যা পানিতে মিশিয়ে গাছের গোঁড়ায় মাটিতে প্রয়োগ করতে হয়। ফলে গাছ মাটি থেকে বিভিন্ন পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে, যা সঠিক বৃদ্ধির জন্য অপরিহার্য।
সঠিক পুষ্টির অভাবে পাতার রঙ হলদে বা প্রাণহীন হয়ে যায়। ফলে গাছ ঝিমিয়ে পড়ে এবং স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। ফুল ও ফল কম আসে বা ঝরে যাওয়ার প্রবণতা দেখা দেয়। পাশাপাশি, শিকড়ের সঠিক বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ায় গাছের সামগ্রিক স্বাস্থ্য ও উৎপাদনশীলতা কমে যায়।
১. লিফ কেয়ার ক্লোরোফিল তৈরিতে সহায়তা করে, ফলে পাতার রঙ গাঢ় সবুজ হয় এবং ফটোসিন্থেসিস বেড়ে যায়।
২. গাছের পাতা, ফুল ও ফল ঝরে পড়া বন্ধ করে।
৩. গাছকে সবুজ ও সতেজ রাখতে সহায়তা করে।
৪. ঝিমিয়ে পড়া গাছকে দ্রুত চাঙা করে।
৫. ফুলের মান উন্নত করে ফলের পরিমাণ বৃদ্ধি করে।
৬. এটি ফলের আকার, স্বাদ, মিষ্টতা এবং স্থায়িত্ব বাড়িয়ে ফলের মান উন্নয়নে ভূমিকা রাখে।
৭. কোষ প্রাচীর মজবুত করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৮. যেখানে মাটি থেকে উপযুক্ত পুষ্টি নেওয়া সম্ভব না, সেখানে পাতায় প্রয়োগ বেশি কার্যকর হয়।
৯. গাছের সামগ্রিক স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বৃদ্ধি করে।
১. রুট কেয়ার গাছের শিকড়ে সরাসরি পুষ্টি সরবরাহ করে। ফলে গাছ সহজে পুষ্টি শোষণ করতে পারে।
২. গাছের শিকড় গঠনে সাহায্য করে। ফলে গাছের দ্রুত বৃদ্ধি হয়। এছাড়া গাছের শিকড়ের পচন রোধ করে।
৩. মাটির উর্বরতা ও পুষ্টি ধরে রাখতে সাহায্য করে এবং মাটির বিষাক্ত দ্রব্যাদি গ্রহণে গাছকে বাধা প্রদান করে।
৪. গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৫. সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে গতিশীল করে।
৬. ফুলের রঙ উজ্জ্বল ও দীর্ঘস্থায়ী করে।
৭. ফুলের পরিমাণ বাড়িয়ে অধিক পরিমাণে ফল ধরাতে সহায়তা করে এবং ফল ও ফসলের গুনগত মান বৃদ্ধি করে।
৮. হরমোনের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে।






Leaf Care ব্যবহারের জন্য প্রতি এক লিটার পানিতে ৪-৫ গ্রাম (আমাদের দেওয়া চামচের এক চামচ) মিশিয়ে গাছের পাতায় সমানভাবে কুয়াশার মত করে স্প্রে করতে হবে এবং Root Care ব্যবহারের জন্য প্রতি এক লিটার পানিতে ৪-৫ গ্রাম (আমাদের দেওয়া চামচের এক চামচ) মিশিয়ে বড় গাছে এক লিটার, মাঝারি গাছে ৫০০ মিলি এবং ছোট গাছে সাইজ অনুযায়ী ২০০-৩০০ মিলি প্রয়োগ করুন। প্রথমে Leaf Care স্প্রে করুন, এরপর ৫-৭ দিন পর Root Care প্রয়োগ করুন। গাছ সবল ও সতেজ হয়ে গেলে, ২ সপ্তাহ পর পর প্রয়োগ করুন। তবে গাছের অবস্থা অনুযায়ী পরিবর্তন করা যেতে পারে। সকালে বা বিকেলে প্রয়োগ করুন। সরাসরি রোদে ব্যবহার করবেন না।
যে কোনো শৌখিন, ফলজ, বনজ, ঔষধি, সবজি, ইনডোর, বেলকনি ও ছাদবাগানের গাছসহ সব ধরণের গাছে ব্যবহার উপযোগী ও সহজে প্রয়োগযোগ্য।
কম্বো প্যাকেজটিতে আলাদা আলাদা বোতলে লিফ কেয়ার ২০০ গ্রাম এবং রুট কেয়ার ২০০ গ্রাম থাকে। এগুলো খুবই সামান্য পরিমাণ ব্যবহার করতে হয়। তাই একবার কিনলে ছোট একটি বাগানে অনেকদিন ব্যবহার করা যায়। তবে কতদিন চলবে তা নির্ভর করে আপনার গাছের সংখ্যা ও সাইজের উপর।
হ্যাঁ। লিফ কেয়ার এবং রুট কেয়ার নিরাপদ ও গাছবান্ধব। তবে মাত্রাতিরিক্ত ব্যবহার করা থেকে বিরত থাকুন।
পানি গাছকে বাঁচিয়ে রাখে, কিন্তু পুষ্টির অভাবে গাছ দুর্বল হয়ে পড়ে। লিফ কেয়ার ও রুট কেয়ার গাছের সঠিক পুষ্টি নিশ্চিত করে, যা তার স্বাভাবিক বৃদ্ধি ধরে রাখে। ফুল-ফল ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
© 2026 Grow Bangla. All rights reserved.